ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাধবপুরে ৩ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০   ৪২৫ বার পঠিত
মাধবপুরে ৩ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন

বাদী পক্ষের নারাজীর প্রেক্ষিতে আদালতের নির্দেশে একটি হত্যা মামলার পুনঃ ময়না তদন্ত করতে ৩ মাস পর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পথিক মন্ডলের উপস্থিতিতে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াপাড়া কবর স্থান থেকে ভিকটিম সাইফুর রহমান মুর্শেদের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

মৃত মুর্শেদ উপজেলার নোয়াপাড়া ইটাখোলা গ্রামের মৃত হেফজু রহমানের ছেলে। মামলার বাদী শফিকুর রহমান শামীম জানান, গত ৮ জুন রাতে তার ভাই সাইফুর রহমান মুর্শেদকে পরিকল্পিতভাবে খুন করে আবদ্ধ ঘরে আটকে রেখে তালাবদ্ধ করে রাখে।

 

এ ঘটনায় সাইফুর রহমান মুর্শেদ এর স্ত্রী হাসি বেগমকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় হাসি বেগমকে ঘটনার দিন দুপুরে গ্রেফতার দেখিতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। হাসি বেগম এখনো ওই মামলায় কারাগারে আছে। বাদীর অভিযোগ মাধবপুর থানার এসআই ওয়াহিদ গাজী সুরত হাল প্রতিবেদনে ভিকটিমের গলায়, হাতে, পায়ে, অন্ডকোষে, পায়ুপথ সহ ৭/৮টি জখমের চিহ্ন উল্লেখ ছিল। কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত প্রতিবেদনে ডাক্তাররা উল্লেখ করেন সাইফুর রহমান মুর্শেদ গলায় ফাঁস দিয়ে মারা গেছে।

এ ময়নাতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নারাজীর আবেদন দাখিল করেন। আদালত বাদীর নারাজীর আবেদন মঞ্জুর করে পুনরায় ভিকটিমের কবর থেকে মরদেহ উত্তোলন করে পুন ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পথিক মন্ডলের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পুন ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa