গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নামসর্বস্য এবতেদায়ী মাদ্রাসা সন্ধান পাওয়া গেছে। জানা যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাশের ভিটা এবতেদায়ী মাদ্রাসা স্থাপনের জন্য অভিনব কায়দায় জমি দিয়ে বৈধতা পাওয়ার আশার নানা কৌশল অবলম্বন করেছে উক্ত অদৃশ্য মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ ও কথিত প্রধান শিক্ষক হামিদুর রহমান । এবিষয়ে তারা জানান,প্রায় ১৫ বছর আগেই মাদ্রাসাটি স্থাপন করা হয়েছিলো মাদ্রাসার কিছু নাই কেন বা অস্তিত্ব নেই কেন জানতে চাইলে তারা বলেন মাদ্রাসার টিনসেট ঘর ছিলো যা নষ্ট হয়ে গেছে একারণে আবার অবকাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে। মাদ্রাসার স্থান কোন কোথায় জানতে চাইলে আবাদী জমি দেখিয়ে দেন যেখানে পোটল আবাদের ঝাংলা দেখা যায়। কোন অবকাঠামোর অস্তিত সেখানে নেই।

শুধু মাত্র কাগজ কলমে থাকা অদৃশ্যমান নিমদাসের ভিটা এবদতেদায়ী মাদ্রাসা যার না আছে অবকাঠামো না আছে সাইন বোর্ড যা শুধুমাত্র কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ রয়েছে । আর অদৃশ্যমান এ মাদ্রাসাটির নামে দেওয়া জমি নিয়ে জমিদাতাদের উভয় পক্ষে বিপক্ষে চলমান জটিলতা নিরসনের জন্য আবেদনের প্রেক্ষিতে সরজেমিন প্রতিবেদন দাখিলে তদন্ত করছেন পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন।

 

সরেজমিন তদন্তকালে তিনি বলেন,দুই ভাই মিলে এই মাদ্রাসা কোন এক সময় করেছিলেন বলে জানা যায় । মাদ্রাস নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ চলমান এমন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে এসে উক্ত মাদ্রাসার কোন অস্তিত পাওয়া যায়নি । এবিষয়ে যাহা সত্য তাহাই উল্লেখ্য করে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন যথা সময়ে জমা দেওয়া হবে ।
উল্লেখ্য, মাদ্রাসারটির বৈধতা পেতে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে দাখিলকৃত কাগজ প্রত্রাদিতে যে জমির দলিল উল্লেখ্য করা হয়েছে। উক্ত জমিতে জমিদাতার বসতবাড়ী দৃশ্যমান । জানা যায়, অদৃশ্য মাদ্রাসার সভাপতি আব্দুর রহমান অভিনব কৌশলে এ মাদ্রাসার নামে আপন ভাইয়ের নিকট দলিল করে নিয়েছেন যে ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।

অপরদিকে অভিনব কৌশলে বসতবাড়ী জমি এ মাদ্রাসার নামে দলিল করে নেওয়ার ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহমান বলেন আপন ভাই হয়ে বিশ্বাস ঘাতকতা করেছেন আব্দুর রশিদ জানান, আল্লার অস্তে মাদ্রাসার নামে আবাদি জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সে অনুযায়ী আবাদী জমি দেওয়ার কথাই ছিলো কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে আবাদী জমির স্থলে কৌশলে আমার অজান্তে আমার পরিবার নিয়ে দীর্ঘসময় ধরে বসবাস করা বসতবাড়ী স্থায়ী অবকাঠামো দাড়িয়ে থাকা জমিটি মাদ্রাসার নামে লিখে নেন আব্দুর রশিদ। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসে প্রতিকার চেয়ে আবেদন করেছি। আশা করি তদন্ত সাপেক্ষে সঠিক বিচার বা ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ।