বগুড়ার কাহালুতে ট্রেনে কেটে মোরশেদা বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। তিনি উপজেলার মহরাবানী গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাহালু উপজেলার কানড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুন নাহার জানান, সান্তাহার হতে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন কানড়া রেল গেট অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মোরশেদা বেগম নিহত হন।