দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডাঃ খন্দকার মশিউর রহমান। জানা গেছে নবাবগঞ্জের কৃতিসন্তান উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি, কে এইচ মেমোরিয়াল হসপিটাল,দলারদরগা, নবাবগঞ্জ, দিনাজপুর ও আনাসা হসপিটাল, বিরামপুর, দিনাজপুর এর প্রতিষ্ঠাতা ডা: খন্দকার মশিউর রহমান (এমবিবিএস, এফসিপিএস, এমআরসিওজি) মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮ টায় ঢাকার এএনজেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মরহুমের জানাযা আজ বুধবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। মৃত্যু কালে স্ত্রী, ৪ মেয়ে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজান আলী বলেন সে করোনায় আক্রান্ত ছিলেন।