ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বড়লেখা থেকে চুরি যাওয়া প্রাইভেট কার শ্রীমঙ্গল থেকে উদ্ধার: গ্রেফতার ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   ২০৬৩ বার পঠিত
বড়লেখা থেকে চুরি যাওয়া প্রাইভেট কার শ্রীমঙ্গল থেকে উদ্ধার: গ্রেফতার ৩

মৌলভীবাজারের বড়লেখা থেকে চুরি যাওয়া একটি প্রাইভেট কার উদ্ধারসহ গাড়ি চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। আজ মঙ্গলবার(১৫ সেপ্টম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শ্রীমঙ্গল থানার ৪নং সিন্ধুর খা ইউনিয়নের ডোবাগাওঁ গ্রামের আং রশিদের ছেলে অলিউর রহমান (২৫), একই ইউনিয়নের সিক্কা গ্রামের তুহেল আহমদের ছেলে রাইসুল ইসলাম অনিক (২৪) ও বদরুল ইসলাম সোহেলের ছেলে রায়হানুল ইসলাম জয় (৩১)।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের মোর্শেদ আহমদের বাড়ি থেকে গত (৩০আগস্ট) দিবগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার সময় গাড়ীটি চুরি হয়। এ বিষয়ে গাড়ির মালিকের থানায় অভিযোগের প্রেক্ষিতে তৎপর হয় পুলিশ। (১৫ সেপ্টম্বর) মঙ্গলবার সকালে বড়লেখা থানার এসআই হযরত আলী ও এসআই খায়রুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রাইভেট কার (গাড়ি নং-খ-১১-৪০০৯) উদ্ধারসহ গাড়ি চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

বড়লেখা থানার (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতারসহ চুরিকৃত গাড়ীটি উদ্ধারের সত্যতা নিসশ্চিত করে বলেন, দাসেরবাজার ইউনিয়ন এলাকার সুড়িকান্দি গ্রামের মোর্শেদের বাড়ি থেকে প্রাইভেট কার চুরি যাওয়ার অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মোর্শেদের আহমদ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সত্যতা স্বীকার করেছে এবং তাদের সাথে আরও কয়েকজন রয়েছে বলে জানা গেছে । তাদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa