কুড়িগ্রামে বিসিটিআইপি প্রকল্পর অয়োজনে এইড-কুমিল্লা কর্তৃক বাস্তবায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল-ইউএসএ এর অর্থায়নে উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা সম্মেলন কক্ষেউপজেলা সমাজসেবা অফিসারএসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান আলপোনা আক্তার, বিসিটিআইপি’রপ্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান, এইড কুমিল্লা’র জেলা সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্নসরকারী ও বেসরকারী কর্মকর্তাগণউপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাল্যবিবাহ, বাল্যবিবাহের কারণ ও পরিনতি, স্বাস্থ্যের উপর বাল্যবিবাহের প্রভাব, বাল্যবিবাহ আইন-২০১৭ ও শাস্তির বিধানসমূহ, বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারী কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধির সাধারণ ক্ষমতা এবং বাল্যবিবাহ প্রতিকার ও প্রতিরোধকরাই এইকর্মশালার উদ্দেশ্য।