নরসিংদী প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫০পিস ইয়াব সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ী মোড় থেকে নারায়ণ চন্দ্র ও সাদিয়া আক্তার সুমি নামের ওই ২,মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার এসআই মোতাব্বির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২,মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ ৩১হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতার কৃত আসামী হলেন, নারায়ণ চন্দ্র সাহা দেওভোগ এলাকার অতুল সাহার পুত্র ও সাদিয়া আক্তার সুমি বিনোদপুর এলাকার মোঃ রিপন মিয়ার স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল তাদের কে আটক করার পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করােে হয়ছ।
