বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হালমার প্রতিবাদে এবং সাধারন শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
১৬ ফেব্রুয়ারি (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রধান পঠকে ( মেইন গেইট) দুপুর ১টায় প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর উপস্থিতে এই মানববন্ধন করে।
হামলার শিকার শিক্ষার্থী মেহেদি হাসান মারুফ ও প্রত্যক্ষদর্শী জানান, “আমি রাত সাড়ে আটার দিকে লিটনের দোকানে ৬০০০ টাকা ক্যাশ আউট করি।আমাকে সব নোট টাকা দেয়া হয়।এর ঘন্টাখানেক পর আমার ফোনে লোড দেয়ার উদ্দেশ্যে আবার লিটন ভাই এর দোকানে যাই এবং ফোনে ১০৯ টাকা লোড দেই।আমি তাকে ১০০০ টাকার নোট দেই,সে ভাঙ্গতি দিতে না চাওয়ায় আমি আবার রিকোয়েস্ট করি, কারণ আমার ভাংতি টাকা দরকার ছিলো।
যাহোক শেষমেষ তাকে খুচরা ১১০ টাকাই দেই।
কিন্তু প্রথমেই কেন তাকে ভাংতি টাকা দেইনি,এ নিয়ে রাগারাগি করে,অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে কথা কাটাকাটির জেরে আমার গায়ে হাত তোলে।তখন আশপাশের কিছু স্টুডেন্ট ঘটনাস্থলে আসলে,তাদের সামনে আমাকে চোর অপবাদ দিয়ে লিটন ও তার পরিবারের লোকজন আবারো আমার গায়ে হাত তোলে।
মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা অভি জানান, ” কিছু দিন পর পরই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামান্য বিষয়ে নিয়ে মারধর করা হয়। আমরা প্রতিনিয়ত বহিরাগতদের থেকে লাঞ্চিত হয়ে আসছি, এসবের কোন বিচার হয় না।এই নিয়ে বিশ্বিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি এবং উপযুক্ত ব্যবস্থা সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি। আমরা আর কোনো অন্যায়-জুলুম বরদাস্ত করবো না।
বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধ
এ বিষয়ে প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীর উপর এ হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে আহত শিক্ষার্থীর পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগপত্র পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
