জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের-২০১৯ সালে পঞ্চম শ্রেণির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে স্কুল চত্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ এম, এ খালেক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

 

বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা নূর-নবী, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, উচাই কৃষি কলেজের অধ্যক্ষ মো. রোস্তম আলী, বিদ্যালয়ের পরিচালক মিনু হোসেন ও শিক্ষক রাকিবুল হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ২৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সন্ধ্যায় ক্ষুদে শিক্ষার্থীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।