নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা মডেল থানায় অপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে ১৫ ফেব্রুয়ারি ২০২০ ইং শনিবার সকাল ১১ টা সময়। ফতুল্লা মডেল থানার সম্মেলন কক্ষে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), নারায়ণগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার কমিউনিটি পুলিশের সদস্য সহ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির প্রায় দেরশত জনসাধারণ উপস্থিত ছিলেন এসময় এলাকার বিভিন্ন সমস্যা গুলি তুলে ধরেন। প্রধান অতিথি সে সকল সমস্যা সমাধানের জন্য অফিসার ইনচার্জকে প্রয়োজনী দিক নির্দেশনা প্রদান করেন। আয়োজনে ফতুল্লা মডেল থানা।