বাবুগঞ্জ রহমতপুর বাজাররে কালাচানের মোবাইল টেলিকম সেন্টারে’ গতকাল শুক্রবার আনুমানিক ১/২টার দিকে চুরির ঘটনা ঘটেছে। দোকানের সাটারে ঝুলানো ১টি চাইনিজ তালা ভেঙ্গে ভেতরে ঢুকে বিভিন্ন ব্যান্ডের প্রায় ৫০হাজার টাকার মোবাইল সেট, নগদ ৬৫ হাজার টাকা ও মোবাইল রিচার্জ কার্ড নিয়ে চম্পট দেয় চোরের দল।

 

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন এয়ারপোর্ট থানার এ এস আই মিজান। কালাচাঁন টেলিকম সেন্টারের স্বত্তাধিকারী রিপন বনিক সংবাদকর্মীদের জানান,অন্যান্য দিনের মতো আজকেও বিকালবেলা নিজ বাসা থেকে বেরিয়ে দোকানের নিকট এসে দেখতে পায় সাটারে ঝুলানো তালাটি ভাঙ্গা অবস্থায় কিছু অংশ পরে আছে পরে সাটার খুলে দেখি তালাটি টেবিলের উপারে ভাঙ্গা অবস্থায় রাখা। ভেতরে ঢুকে দেখে শো-কেচে সাজিয়ে রাখা একটি মোবাইল ফোনও নেই। বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেন।এবং বাজার কমিটির কাছে ও জানান।

তিনি আরো জানান, কিছুদিন আগে ঢাকা থেকে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন নিয়ে এসে দোকানের শো-কেচে সাজিয়ে রাখা হয়। অপ্প হাওয়াই,শাওমি,লাভা,স্যাম্পনি ভির্ভোসহ বিভিন্ন ব্যান্ডের এবং তার ভিতর থেকে কিছু স্মার্টফোন, নগদ টাকা, রিচার্জ কার্ড, আজ দুপুরের দিকে এই চুরির হয়ে যায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ এস এম জাহিদ বিন আলম জানান, চুরির বিষয়ে এখনো কোন অভিযোগ নিয়ে আমার কাছে আসেনি।