দিনাজপুরের হিলিতে রেলওয়ে কর্মচারীদের বিদায়-বরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০ টায় হিলি উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী/ পথ ( এসএসএই/ওয়ে) অফিসের আয়োজনে অফিস চত্ত্বরে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান ও কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী/ ২ আব্দুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান।

 

 

 

 

বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সেকসনের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সৈয়দপুর সেকসনের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান, এসএসএই/ওয়ে) অফিসের টাইম কিপার জাহাঙ্গীর আলম সুমন।

এসময় হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।