ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হিলিতে মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীর কারাদন্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৯০ বার পঠিত
হিলিতে মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীর কারাদন্ড

দিনাজপুরের হাকিমপুরে হিলিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও একশত টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

 

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান শনিবার দুপুর ২ টায় বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর মহল্লার ইমরান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫) ও তার স্ত্রী সুইটি বেগম (৩২)।

 

 

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa