সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৬-২০২৭ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।২৬ নভেম্বর দুপুরে কাজিপুর
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে বিভিন্ন ফসল আবাদে সহায়তা পাবেন। বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ সেলিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাসেল, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি এডভোকেট রবিউল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাইদুল ইসলাম , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা।
কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন , কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার বিভিন্ন সময়ে কৃষি প্রণোদনা প্রদান করে থাকে। এর ফলে কৃষকরা উৎসাহিত হয়ে অধিক পরিমাণে ফসল উৎপাদনে সক্ষম হবেন।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন।এ বছরের রবি মৌসুমে সরিষা চাষি ৬৭০০ জনকে
প্রত্যেকে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার,মসুর চাষি ১২০ জনকেপ্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,খেসারী চাষি ১২০ জনকে
প্রত্যেকে ০৮কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার,চিনাবাদাম ৪০০জনকে
প্রত্যেকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার,গম চাষি ৯০জনকে
প্রত্যেকে ২০কেজি বীজ, ইউরিয়া-৩৫ কেজি,২০ কেজি টিএসপি সার, ও ১৮কেজি এমওপি সার ওবোরো ধান ৯০০ জন চাষিকে
প্রত্যেকে ০৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবে।

মন্তব্য করুন