সিরাজগঞ্জের কাজিপুর সরকারি ডিগ্রি কলেজের( সোনামুখি) নব নির্মিত মসজিদের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষকদের অর্থায়নে মসজিদ নির্মান করায় স্বাগত জানিয়েছ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাংসদ সেলিম রেজা। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক।
নতুন মসজিদ নির্মিত হলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের নামাজ আদায়ের সুবিধা হবে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় কলেজের
উপাধ্যক্ষ রিপন কুমার সাহা,বিশিষ্ট শিক্ষানুরাগী
রাজশাহী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এনামুল হক,জেলা আইনজীবী সমিতির সহসভাপতি এডভোকেট রবিউল হাসান, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক একরামুল হকসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাংসদ সেলিম রেজা উক্ত মসজিদের জন্য এসি দান করার ঘোষণা দেন,সাথে মহিলা শিক্ষকদের নামাজের জন্যও মসজিদ নির্মাণ এর ঘোষনা দেন।এছাড়া তিনি কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন