ঢাকা
২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে মৌলভীবাজার জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে শালিকা হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদন্ড কাজিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী কাজিপুর সরকারি ডিগ্রি কলেজে নব নির্মিত মসজিদের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি পবায় প্রাণিসম্পদ খাতে খুলছে নতুন সম্ভাবনা ‍দুয়ার নির্মাণ হচ্ছে আধুনিক অপারেশন থিয়েটার

কাজিপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   ১৯ বার পঠিত   প্রিন্ট
কাজিপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মৎস্য অফিসার আশরাফুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার ওসমবায় অফিসার খালেদুজ্জামান খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, নিরাপদ পশুখাদ্য এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, নিয়মিত পশুচিকিৎসা সেবা ও সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় স্থানীয় খামারি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa