অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লায়ন সিনেমা হল এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুল ইসলাম পটুয়াখালী সদর থানার ভায়লা এলাকার বাসিন্দা। তার বাবা আশরাফ হাওলাদার ও মা তানিয়া বেগম।

এসআরবি সূত্র জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারার একটি মামলায় আসাদুল ইসলাম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ এবং এসআরবি-১০ যৌথ আভিযান চালিয়ে সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।