সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে ১৫৯টিতে দাঁড়িয়েছে। গত ১০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে আটকা পড়েছেন ২২ হাজার ৭২১ জন যাত্রী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৮২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৭৭টি। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
বেবিচক কর্মকর্তা জানান, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন