নভেম্বর মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণত প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি বিভাগ। তবে নভেম্বর মাসের জন্য বিদ্যমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছিল। ওই সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। পরবর্তী সময়ে অক্টোবর মাসেও বাড়তি দাম বহাল রাখা হয়।
নতুন সিদ্ধান্তের ফলে নভেম্বর মাসেও ভোক্তাদের নির্ধারিত একই দামে জ্বালানি তেল কিনতে হবে।

মন্তব্য করুন