বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া কিছু ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছেন মেঘনা আলম। নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি দাবি করেছেন, ওই ব্যক্তিদের তুলনায় তিনি নিজেই ১০০ গুণ বেশি বিএনপি। একই সঙ্গে প্রকৃত অনলাইন অ্যাক্টিভিস্টদের পাশে থাকার কথাও উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন মেঘনা আলম।

স্ট্যাটাসে তিনি লেখেন, আগেই বলেছিলাম, বিএনপি অনলাইন এক্টিভিস্ট পরিচয় দেয়া কিছু গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি। রাজনীতি বুঝতে হবে!

পোস্টের শেষে তিনি আরও উল্লেখ করেন, আসল অনলাইন এক্টিভিস্টরা সবাই পাশে ছিল।

তবে কাদের গুপ্ত বলে উল্লেখ করেছেন এবং কী ঘটনার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে স্ট্যাটাসে বিস্তারিত ব্যাখ্যা দেননি মেঘনা আলম। ফলে তাঁর মন্তব্যের পেছনের নির্দিষ্ট কারণ স্পষ্ট হয়নি।

এদিকে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা আলম।