ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এসআরবি অভিযানে পৌনে ৭ কেজি হেরোইনসহ একজন গ্রেপ্তার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
এসআরবি অভিযানে পৌনে ৭ কেজি হেরোইনসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মোঃ মেহেদী হাসান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাঁর সহযোগী মোঃ আল-মামুন (৪০)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় আসামির বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পালিয়ে যাওয়া আল-মামুনও একই এলাকার বাসিন্দা।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস টিম ওমরপুর হঠাৎপায়ায় মেহেদী হাসানের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও তাঁর সহযোগী আল-মামুন পালিয়ে যান। পরে আটক মেহেদীকে

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর দেখানো মতে বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি স্বীকার করেছেন যে, বিক্রয়ের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ হেরোইন নিজ হেফাজতে রেখেছিলেন তিনি। তিনি এবং পালিয়ে যাওয়া আসামি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa