ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কোস্ট গার্ডের অভিযানে কেরুনতলীতে ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ ​

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
কোস্ট গার্ডের অভিযানে কেরুনতলীতে ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ ​

​কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়া একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ উক্ত কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক মাদক কারবারি, উদ্ধারকৃত ইয়াবা এবং পাচারে ব্যবহৃত সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরও জানান, সীমান্তে মাদকের ভয়াবহ বিস্তার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa