ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চব্বিশের পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: রিজভী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
চব্বিশের পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: রিজভী

শেখ হাসিনাকে পুনর্বাসন এবং হারানো ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পরাজিত শক্তি বেআইনি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বাসে আগুন, বিস্ফোরণ ও বোমা হামলার পরিকল্পনার মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতনের পর হারানো ক্ষমতা ফিরে পেতে একটি পক্ষ বেআইনি ও সন্ত্রাসী পথ বেছে নিতে চাইছে। কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষ ঝুঁকিতে পড়ছেন বলেও তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশি একটি নম্বর থেকে বাংলাদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে বোমার ডিভাইসের ছবি পাঠাতে বলা হচ্ছে এবং এর বিনিময়ে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এ ঘটনাকে তিনি ‘গভীর চক্রান্ত’ হিসেবে উল্লেখ করেন।

রিজভীর দাবি, দেশের সাম্প্রতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি বলেন, শেখ হাসিনাকে পুনর্বাসনের মাধ্যমে আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা হলেও তা সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের নিপীড়ন ও রাজনৈতিক দমন-পীড়নের পর দেশের মানুষ যে পরিবর্তন চেয়েছে, সেই পরিস্থিতিতে আগের শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না।

সমাবেশ শেষে মহিলা দলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa