
দৈনিক বাংলাদেশ মিডিয়ায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত ‘সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার জাবেদের কৌশলে ঘুষ বাণিজ্যের অভিযোগ, অতিষ্ঠ বন্দিরা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের দুই শীর্ষ কর্মকর্তা।
সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক এবং জেলার সৈয়দ মো. জাবেদ হোসেনের স্বাক্ষর করা এক প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। কারাগারে ঘুষ লেনদেন, বন্দিদের কাছ থেকে অর্থ আদায় এবং বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত অর্থের অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সার্বিকভাবে সত্য নয়।
কারা প্রশাসন কোনো জেলার এককভাবে পরিচালনা করেন না। কারাগারের প্রচলিত আইন, বিধি-বিধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করে বন্দিদের সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
– বার্তা সম্পাদক, দৈনিক বাংলাদেশ মিডিয়া