ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে  ইয়াবাসহ এক মাদক কারবারি  গ্রেপ্তার 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
মৌলভীবাজারে  ইয়াবাসহ এক মাদক কারবারি  গ্রেপ্তার 

মৌলভীবাজারে ৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ হাজার ৫শ টাকাসহ মাসুক মিয়া (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে মৌলভীবাজার শহরের চুবড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা এলাকার মৃত কালা মিয়ার ছেলে। তিনি বর্তমানে মৌলভীবাজার শহরের চুবড়া রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa