ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি সাদিক-সম্পাদক সাবিরুজ্জামান

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি সাদিক-সম্পাদক সাবিরুজ্জামান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম সাদিক ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুজ্জামান (সুজা) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম-২, সহ-সভাপতি-২ অ্যাগ্রোনমি অ্যাগ্রিকালচারাল এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল), কোষাধ্যক্ষ ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান।

এছাড়া, যুগ্ম-সম্পাদক ড. মো. আনিছুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ) সাংগঠনিক সম্পাদক ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স) (লোক প্রশাসন বিভাগ), প্রচার সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল (ফিশারীজ বিভাগ), তথ্য ও গবেষণা সম্পাদক ড. মো. আব্দুল মান্নান (রসায়ন বিভাগ) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে আছেন ড. মো. ফজলুল হক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ড. মো. মতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), ড. মো. গোলাম মোর্তুজা (প্রাণিবিদ্যা বিভাগ), ড. মো. তোফাজ্জল হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), ড. এ. কে. এম. গোলাম রব্বানী মন্ডল (মার্কেটিং বিভাগ), ড. মো. আব্দুল্লাহ আল মামুন (ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ), ড. রিজওয়ানা ইসলাম সাম্মী (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), ড. এস. এম. সাহিনুল ইসলাম, (ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস), ড. মো. আরিফুল ইসলাম (দর্শন বিভাগ), ড. ফারজানা আশরাফী নীলা (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), ড. মো. হারুন-অর-রশীদ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ড. মো. সাইফুল ইসলাম (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ), ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. মো. আসাদুল হক (ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. মো. আব্দুল আলীম আল-বারী (ফার্মেসি বিভাগ) ও ড. মো. শাহাদাৎ হোসেন (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিদায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম। পরে নবগঠিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়। এতে ফোরামের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa