ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে হত্যা মামলায় ২ আসামীর মৃত্যুদন্ড, অপর ২ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ৩৭ বার পঠিত
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ আসামীর মৃত্যুদন্ড, অপর ২ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুনিয়ারপাড় এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ অন্যান্য আদেশ প্রদান করেন।
মামলার রায়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মৌলভীবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওয়াহিদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন রুবেল মিয়া ও রোমান মিয়া, উভয় পিতা মোস্তাকিন মিয়া। তাদের বাড়ি মুনিয়ার পাড় রাজনগর মৌলভীবাজার।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জয়নাল আবেদীন ও রিপন মিয়া।
এদিকে আসামী পক্ষের আইনজীবী মোঃ সানোয়ার হোসেন জানান , তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa