ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি পেলেন দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি পেলেন দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দৃষ্টিহীন শিক্ষার্থী মো. শাকিল হোসেন। তিনি ২০১৯ সালে স্নাতকোত্তর শেষ করে চাকরির আশায় বিভিন্ন দপ্তরে ঘুরেছেন। বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় কয়েকবার উত্তীর্ণ হয়েও দৃষ্টিহীনতার কারণে তাকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়। এবার প্রধানমন্ত্রী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতায় তিনি চাকরি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ. এইচ. এম. আসলাম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. শাকিল হোসেনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প অফিসে সেকশন অফিসার পদে অ্যাডহক ভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, শাকিলের চাকরির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে শাকিলের চাকরির ব্যবস্থা করেন।

শাকিল নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। জন্ম থেকেই দৃষ্টিহীন হলেও মেধা ও পরিশ্রমের মাধ্যমে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। শিক্ষাজীবন শেষ করার পর চাকরি পাওয়াই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করলেও দৃষ্টিহীনতার কারণে প্রত্যাশিত সুযোগ পাননি তিনি।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ছেলেটি বেশ কয়েক জায়গায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভায় দৃষ্টিহীন হওয়ায় বাদ পড়েছে। এমন ঘটনা কয়েকবার ঘটেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন, যারা অত্যন্ত মেধাবী। আমি যতটা সম্ভব তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘শাকিলের মতো মেধাবী শিক্ষার্থীর কম্পিউটার দক্ষতা অবিশ্বাস্য। দৃষ্টিসম্পন্ন অনেক শিক্ষার্থীও তার মতো দ্রæত কাজ করতে পারবে না। আমি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়কে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানাই।’ উপাচার্য বলেন, ‘এছাড়াও জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ে আহত ব্যক্তিরা আমার কাছে বিশেষ গুরুত্ব পাবে।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa