মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব সম্মুখ থেকে আলোচনা স়ভা শেষে র্যালী শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের ভূমিকা তুলে ধরেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর সহধর্মিনী রেজিনা নাসের। তাঁর উদ্বোধনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর এর সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন,মৌলভীবাজার মহিলা দলের সভাপতি ড. দিলশাদ পারভিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাউর রহমান।
বক্তব্য রাখেন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি,সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আমেনা বেগম ডলি,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।