
সিলেটে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার শাখা বাজার ক্যাম্পাসের অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে A+ অর্জন করায় শিক্ষার্থী আবু হানিফ আব্দুল্লাহ হিরাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ মাদ্রাসা কর্তৃপক্ষ তার হাতে এ বিশেষ পুরস্কার তুলে দেয়। তার এ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এ ধরনের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
আবু হানিফ আব্দুল্লাহ হিরার এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা।
