ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভারতীয় সহকারী হাই কমিশনে ‘শ্রীহট্টরত্ন’ উপহার দিলেন নীরেশ চন্দ্র দাস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ৪৬ বার পঠিত
ভারতীয় সহকারী হাই কমিশনে ‘শ্রীহট্টরত্ন’ উপহার দিলেন নীরেশ চন্দ্র দাস

সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্যাংকার, শিক্ষক ও লেখক শ্রী নীরেশ চন্দ্র দাস।

সৌজন্য সাক্ষাৎকালে তিনি তাঁর রচিত ‘শ্রীহট্টরত্ন’ বইটি ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের শ্রী অনিরুদ্ধ দাসের হাতে উপহার হিসেবে তুলে দেন।

‘শ্রীহট্টরত্ন’ বইটিতে সিলেট অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের জীবনকাহিনী বইটিতে স্থান পেয়েছে।

বইটি উপহার দেওয়ার সময় শ্রী নীরেশ চন্দ্র দাসের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয় এবং ‘শ্রীহট্টরত্ন’ বইটির সাফল্য কামনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa