ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি-চেয়ার ছোড়াছুড়ি

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৫৪ বার পঠিত
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি-চেয়ার ছোড়াছুড়ি

রাজশাহী জেলার দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দিতে না দেওয়ার জেরে হট্টগোল হয়েছে।

এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতাদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বক্তব্য দিচ্ছিলেন।

সংসদ সদস্যের বক্তব্য চলাকালে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ কেন পাবেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

এর ফলে বিএনপি ও ছাত্রদলের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

এ সময় সমাবেশে ব্যবহৃত চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেট ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।

যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে এ-সংক্রান্ত ছবি তার হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বলেন।

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

উত্তেজনা সৃষ্টি হলে সংসদ সদস্য নিজে হট্টগোলকারী নেতাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

কিন্তু তারা সেটি না মেনে সমাবেশস্থলে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ির মতো অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, আমি ছুটিতে ছিলাম।

রাতে থানায় এসেছি।

তবে সমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছি।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

কেউ আহত হননি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa