ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান।

পরে তিনি তাঁদের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জড়ো হন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান তারেক রহমান।

বাণীতে তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দলের ভূমিকা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ভূমিকা রেখেছেন।

দলের রাজনৈতিক সংগ্রামে প্রাণ উৎসর্গ ও আহত হওয়া নেতাকর্মীদেরও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাণীতে তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দলটি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান।

পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হচ্ছে।

আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতারাও সভায় অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa