ঢাকা
১৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ আলাদা ম্যাচ আজকে মাঠে নামছে আর্জেন্টিনা – ইংল্যান্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৬৩ বার পঠিত
বিশ্বকাপ আলাদা ম্যাচ আজকে মাঠে নামছে আর্জেন্টিনা – ইংল্যান্ড

৪৮ দল নিয়ে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে শেষ আটের লড়াইয়ে। একদিনের বিরতির পর  শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল। তবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে নামার আগে বড় ধরনের দুশ্চিন্তায় রয়েছে অংশগ্রহণকারী দলগুলো।

কোয়ার্টার ফাইনালে খেলা আটটি দলের অন্তত ১৯ জন ফুটবলার বর্তমানে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। এই পর্যায়ে তারা আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলোর ফুটবলাররা। সবচেয়ে বেশি শঙ্কায় রয়েছে মরক্কো ও ইংল্যান্ড। মরক্কোর পাঁচজন এবং ইংল্যান্ডের চারজন খেলোয়াড় ইতোমধ্যে নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন। এছাড়া সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিনজন করে এবং আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ও নরওয়ের একজন করে খেলোয়াড়ও একই ঝুঁকিতে রয়েছেন।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় নকআউট পর্বে যুক্ত হয়েছে অতিরিক্ত একটি রাউন্ড (শেষ ৩২)। ফলে সেমিফাইনালে পৌঁছাতে একটি দলকে আগের তুলনায় একটি ম্যাচ বেশি, অর্থাৎ মোট ছয়টি ম্যাচ খেলতে হচ্ছে। এ কারণে খেলোয়াড়দের কার্ডজনিত নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে নতুন কার্ড নীতি চালু করেছে ফিফা।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগেই বাতিল হয়ে গেছে। তবে শেষ ৩২ ও শেষ ১৬ পর্বে একটি হলুদ কার্ড পাওয়া কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলে দুই ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হবেন।

তবে কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব আবারও শূন্য থেকে শুরু হবে। ফলে সেমিফাইনালে কেউ হলুদ কার্ড দেখলেও শুধু কার্ডসংখ্যার কারণে ফাইনাল মিস করতে হবে না। তবে সেমিফাইনালে সরাসরি লাল কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড় ফাইনালে খেলতে পারবেন না। এছাড়া গুরুতর বা সহিংস আচরণের ঘটনায় ফিফার শৃঙ্খলা কমিটি প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াতে পারে।

কোয়ার্টার ফাইনালের লড়াই চলবে ১২ জুলাই পর্যন্ত। এরপর ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ ফিফা বিশ্বকাপের।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa