ঢাকা
০১ জুলাই ২০২৬

মরক্কো কোচের হুঁশিয়ারি: নকআউটে চাই ভিন্ন মানসিকতা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২৬   ৪২ বার পঠিত
মরক্কো কোচের হুঁশিয়ারি: নকআউটে চাই ভিন্ন মানসিকতা

ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় সকাল ৭টা) শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচটিকে সামনে রেখে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন মরক্কো কোচ ওয়াহবি।

গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করে মরক্কো। এরপর স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র এবং হাইতির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৪-২ গোলের দারুণ জয় তুলে নেয় দলটি। অপরাজিত থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করে তারা। একইভাবে নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে অপরাজিত নেদারল্যান্ডস।

ডাচদের বিপক্ষে ম্যাচের আগে ওয়াহবি বলেন, গ্রুপ পর্বে দল ভালো পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে। তবে নকআউট পর্বের এই ম্যাচ সম্পূর্ণ ভিন্ন, তাই এর জন্য আলাদা পরিকল্পনা ও কৌশল নিয়ে মাঠে নামবে মরক্কো।

তিনি আরও জানান, হাইতির বিপক্ষে একাদশে পরিবর্তন এনে সতেজ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছিল, যা দলের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই প্রস্তুতিই কাজে লাগাতে চান তিনি।

তবে ডাচদের বিপক্ষে নির্দিষ্ট কৌশল প্রকাশ না করে মরক্কো কোচ বলেন, কঠিন গ্রুপ পর্বে যে শক্তি ও আত্মবিশ্বাসের ওপর ভর করে দল সফল হয়েছে, নকআউট পর্বেও সেই সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করাই হবে তাদের লক্ষ্য।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa