বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) পরিচালিত ময়মনসিংহের বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে দৈনিক সম্মানীর ভিত্তিতে ১১টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে: প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পদার্থবিজ্ঞান, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, কৃষিশিক্ষা ও গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী এবং আয়া। প্রতিটি পদে একজন করে মোট ১১ জন নিয়োগ দেওয়া হবে।
সম্মানী: প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে দৈনিক ৬৭১ টাকা, সহকারী শিক্ষক পদগুলোতে দৈনিক ৬০২ টাকা এবং নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে দৈনিক ৪৯৫ টাকা সম্মানী প্রদান করা হবে।
বয়সসীমা: প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। অন্য পদগুলোর জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত ডাক বা কুরিয়ারযোগে ‘সদস্যসচিব, নিয়োজন কমিটি, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, কেওয়াটখালী, বিউবো, ময়মনসিংহ’ ঠিকানায় পাঠাতে হবে। হাতে হাতে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি: ৩০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৬।
