ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

আমার চোখে মেসিই সর্বকালের সেরা, অভিনন্দন চ্যাম্পিয়ন!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ৩২ বার পঠিত
আমার চোখে মেসিই সর্বকালের সেরা, অভিনন্দন চ্যাম্পিয়ন!

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড অতিক্রম করেন।

তবে নিজের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যাওয়ায় কোনো আক্ষেপ নেই ক্লোসার। বরং বিশ্বকাপে নতুন ইতিহাস গড়া মেসিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ‘জিউডডয়েচে সাইটুং’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেন, “আমি সব সময়ই বলেছি, মেসি যদি আমার রেকর্ড ভাঙে, সেটি মোটেও খারাপ কিছু নয়। আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!”

সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়ে দুটি গোল করেন মেসি। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপে নিজের ১৭তম ও ১৮তম গোলের দেখা পান এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

বিশ্বকাপ শুরুর আগেই ক্লোসা ইঙ্গিত দিয়েছিলেন, চলতি আসরেই তাঁর রেকর্ড ভেঙে যেতে পারে। সে সময় তিনি বলেছিলেন, “রেকর্ড একদিন না একদিন ভাঙবেই। আর মেসি যদি সেটি ভাঙে, তাহলে তাকে স্বাগত। আমি সব সময়ই মেসির বড় ভক্ত। মেসি সত্যিকারের একজন জিনিয়াস।”

বিশ্বকাপের মঞ্চে নতুন এই কীর্তির মাধ্যমে ফুটবল ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

Facebook Comments Box