ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

র‌্যাব-৯-এর অভিযানে মাধবপুরে ৫২ কেজি গাঁজাসহ আটক ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৭ মে ২০২৬   ১১৯ বার পঠিত
র‌্যাব-৯-এর অভিযানে মাধবপুরে ৫২ কেজি গাঁজাসহ আটক ৩

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার সুরমা চা-বাগান গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন সুরমা চা-বাগান গেইট এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যে জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ১০টার দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদক থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের হেফাজতে থাকা দুটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাজন মোদি (২৮), পিতা মৃত লক্ষীন্দর মোদি, গ্রাম বেগমখান চা-বাগান; রিমন কালিন্দী (২১), পিতা সজল কালিন্দী এবং সুজন কালিন্দী (২৪), পিতা মৃত সুনীল কালিন্দী, উভয়ের বাড়ি চানপুর চা-বাগান, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa