ফেনীতে মাদক বিরোধী অভিযানে পেশাদার মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭

শনিবার, ১৬ মে ২০২৬ | ১:২১ অপরাহ্ণ

ফেনীতে মাদক বিরোধী অভিযানে পেশাদার মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭
apps

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী যাত্রীবাহী বাসযোগে চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে মাদকদ্রব্য গাঁজা বহন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১২:৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশন এর সামনে রাস্তার উপরে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোস্ট চলাকালে বাসটি উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল বাসটি তল্লাশি করে অভিযুক্ত ১। মোঃ আরিফ(২৩), পিতা-আমির হোসেন, সাং-থানার পাড়া, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি, ২। লাকী আক্তার(৩৩), পিতা-কোরবান আলী, গ্রাম-সুধীর মেম্বার পাড়া, বোয়াখালখালী, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়িদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তদের নিকট সুকৌশলে রক্ষিত একটি ব্যাগের ভিতর ৬ কেজি ৩০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।

গ্রেফতারকৃত অভিযুক্ত আসামিদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্ত্বে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com