ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

কোরিয়ার ভিসা-প্রত্যাশীদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ১৮৬ বার পঠিত
কোরিয়ার ভিসা-প্রত্যাশীদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

দক্ষিণ কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করা রোস্টারভুক্ত ডিলিট হওয়া ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ (ইপিএস) কর্মীদের পুনঃরোস্টার ও সব রোস্টারভুক্তদের ভিসা ইস্যুর লক্ষ্যে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছেন ইপিএস কর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে তারা আন্দোলন করছেন। এ সময় মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ হয়ে যায়। আন্দোলনকৃতরা এ সময় নানা স্লোগান দেন।

আন্দোলনকৃত আলি আহমদ নামে একজন বলেন, বোয়েসেল আমাদের ওপর অন্যায়-অবিচার করছে। ইপিএসের অনিয়মতান্ত্রিক সিস্টেমের কারণে আজ আমরা ভাষা শিখেও বেকার। ভাষা শিখে রোস্টারভুক্ত হয়েছি, তবু আমাদের ফাইল কোরিয়ায় পাঠানো হয়নি। আমরা এসব সমস্যার অবসান চাই।

রোস্টারভুক্ত মাছুম মিয়া বলেন, আমাদের ভাষা শিক্ষার দুই বছর পার হয়ে গেলে আমাদের বাদ দেওয়া হয়। কয়েকশ লোক ভাষা শিখেছে, অথচ এখন মেয়াদ শেষ। এত কষ্ট করে এত টাকা খরচ করে আমরা ভাষা শিখেছি, সেটা কি বিফলে যাবে? আমরা আর কত অপেক্ষা করব? বোয়েসেল আমাদের বিষয়ে আন্তরিক না। তারা চাইলে কোরিয়ায় এজেন্ট নিয়োগ করে লোক নিতে পারে। বোয়েসেল সেটা করছে না।

আন্দোলনকৃতদের দাবিগুলো হলো— রোস্টার ডিলেটকৃত ইপিএস কর্মী ২০২২ ও ২০২৩ ব্যাচের সব কর্মীকে দক্ষিণ কোরিয়া পাঠাতে হবেই; আমাদের দক্ষিণ কোরিয়া পাঠানো ব্যতীত নতুন করে কোন সার্কুলার দেওয়া যাবে না; আমরা দক্ষিণ কোরিয়া ব্যতীত অন্য কোনো দেশে যাব না; দক্ষিণ কোরিয়ায় পাঠাতে যদি আমাদের কোনো অফিশিয়াল খরচ লাগে, তাহলে আমরা সব ইপিএস কর্মী দিতে ইচ্ছুক; ব্যাচ অনুযায়ী ধারাবাহিকভাবে দক্ষিণ কোরিয়া পাঠাতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa