ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামী আমিরের মৃ/ত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ১৬৮ বার পঠিত
ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামী আমিরের মৃ/ত্যু

বাংলাদেশ জামায়াতে ইসলামী,কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আনোয়ার হোসেন বুধবার সকাল ৭ টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি টাইফয়েড, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
আলহাজ আনোয়ার হোসেনের মৃত্যুর খবরে ভূরুঙ্গামারী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতারা বলেন, জনসেবা ও সংগঠনের কাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ১৯৬২ সালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এসএসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরে যোগদান করেন। দীর্ঘ প্রায় ৩০ বছর চাকরি শেষে ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। সততা, নিষ্ঠা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি ধীরে ধীরে উপজেলা আমিরের দায়িত্ব লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছিলেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এই কামনা করেছেন দেশ বাসীর কাছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa