নারী ও শিশু-নিযাতন দমন আইনে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের হাজতি এম. তরিকুল ইসলামের (২৬) বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভিকটিম আসমা বেগম (৩৫) কে বিয়ে করছেন তিনি।
কারা সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাতুল ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী থানার -৬২(৪)২৬ নম্বর মামলার হাজতি ছিলেন এম. তরিকুল ইসলাম। মামলার কৌশলীর আবেদনের প্রেক্ষিতে কারাগারে বিয়ে পড়ানোর জন্য বিজ্ঞ বিচারক আদেশ প্রদান করেন। সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে তাদের কাজী ডেকে রেজিষ্ট্রি করে ধর্মীয় রীতিতে বিয়ে হয়।
ভিকটিম মামলাটি প্রত্যাহার করবে বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com