উন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ০৪ মে ২০২৬ | ৭:০৬ অপরাহ্ণ

উন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে
apps

দিনাজপুরে ফুলবাড়ীতে উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে স্থানীয় হোসেন কমিউনিটি স্টোরে ব্রাক সিড এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। জননী এন্টারপ্রাইজের সত্বাধিকারী মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লা মোস্তাফিন, এসময় কৃষিবীদ মোফাখাইরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (ইনব্রিড ধান উৎপাদন অফিসার) মুন্সি মনিরুজ্জামান, মনিটরিং অফিসার সেলিম রেজা, টিএসও মো. আব্দু্ল্লাহ, টিএসও মো. তানভিরসহ কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের বীজ ব্যবহার করলে ফসলের উৎপাদন যেমন বাড়বে, তেমনি খাদ্যের গুণগত মানও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি নিরাপদ কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক সিডের বিভিন্ন উন্নত বীজ ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয় এবং সেগুলোর ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী কৃষকরা এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। কৃষিতে আধুনিকতার ছোঁয়া—খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকরা।

 

Development by: webnewsdesign.com