কুড়িগ্রাম বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জন গ্রেফতার

সোমবার, ০৪ মে ২০২৬ | ১:০৪ অপরাহ্ণ

কুড়িগ্রাম বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জন গ্রেফতার
apps

সারা দেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

‎জেলা পুলিশ কুড়িগ্রাম মিডিয়া সেল এর মাধ্যমে জানাযায় গত ৩ মে রাত হতে চলমান এই অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১৭ পিস টাপেন্ডাল ট্যাবল, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ মোট ৩ জন, সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ মোট ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস টাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন, রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জন।

সর্বমোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানা সমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯ টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রাজারহাটে জুয়া খেলার সময় ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ও জুয়াসহ ২০ জন কে গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com