বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার সকালে ঘোষিত স্কোয়াডের প্রথম বহর রাজধানীতে পা রাখে।
তবে পুরো দল এখনো একসঙ্গে হয়নি। পাকিস্তান সুপার লিগের ফাইনাল সামনে থাকায় কয়েকজন ক্রিকেটার এখনও দেশে রয়েছেন। ফাইনাল শেষে বাকি সদস্যরা বাংলাদেশে যোগ দেবেন।
এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অন্তর্ভুক্ত, ফলে দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দলে রাখা হয়েছে চার নতুন মুখ। নেতৃত্বে থাকছেন শান মাসুদ। আর টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
Development by: webnewsdesign.com