রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটিতে হাম উপসর্গে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত এক দিনে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১১ জন। চিকিৎসা শেষে ২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪৫ জন চিকিৎসাধীন আছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।
মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।
Development by: webnewsdesign.com