নিরাপদ সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন্স পূর্ব ) মোহাম্মদ আব্দুল মাবুদ।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) আঃ রউফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন আকন্দ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতের আমির মোঃ এনাম খান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোবারক হোসেন, আশুগঞ্জ-আখউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ,জেলা বিএনপি’র উপদেষ্টা আবু আসিফ আহমেদ,দৈনিক বাঙালীর কন্ঠ পত্রিকার সম্পাদক মেহেরূন নিছা মেহেরিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, সমাজসেবক মীর আনোয়ার আলী, শ্রমিক নেতা মো. ইমরান ও মজনু মিয়া।

এসময় বক্তারা সরাইলে অবস্থিত খাটিহাতা হাইওয়ে থানার নাম পরিবর্তন করে “সরাইল হাইওয়ে থানা” করার দাবি জানান।

পাশাপাশিপুলিশের সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থানার অবকাঠামোগত ও জীবনমানের উন্নয়ন, থানা চত্বরে বিশ্রামের ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি ও গাড়ি, রোগী বহনকারী অ্যাম্বোলেন্স, প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবী জানান।

এছাড়াও প্রধান অতিথি বলেন, আপনাদের সকল দাবিগুলো আমি নোট করে নিয়েছি। সবার আগে নাম পরিবর্তনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।

মতবিনিময় সভা শেষে মহাসড়কে ডিজিটাল মনিটরিং এর অংশ হিসেবে প্রধান অতিথি ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে সিসি ক্যামেরা স্থাপন করেন।