কাজিপুরে উপজেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী। উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এবং কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন সহকারী শিক্ষক (শরীরচর্চা) শাহিন হোসেন এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) টি. এম. মাহবুবুর রহমান শরিফ।

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান মাঠে ক্রিকেট খেলার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৫৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৭টি কারিগরি বিদ্যালয় এবং সমপর্যায়ের ১১টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আলাদাভাবে শ্রেণিভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।