ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   ২০০ বার পঠিত
হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম শনিবার ধর্মীয় আচার ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়। স্মরণকালের অন্যতম বৃহত্তম এই জানাজায় বিপুল সংখ্যক লোকসমাগম হয়। শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় এত লোকের উপস্থিতি তার প্রতি সব স্তরের মানুষের আবেগ ও ভালোবাসার বহি:প্রকাশ। এই বিপুল লোকসমাগমকে কেন্দ্র করে ডিএমপি এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। ফলে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়।

এতে বলা হয়, এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতি ডিএমপি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমসহ জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণ অভূতপূর্ব সহযোগিতা করার মাধ্যমে আমাদের কৃতার্থ করেছেন।

এই ঐতিহাসিক নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa