র্যাব-৯, সিপিসি-১ এর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। ২১ নভেম্বর রাত ৮টার দিকে রেলক্রসিং বাইপাস এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ ইকবাল হোসেন (৩১), পিতা-আঃ রহিম, সাং- কোনাউর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। মোঃ হাবিব উল্লাহ (১৮) পিতা- মোঃ আক্কাস আলী, সাং- নোয়াগাঁও, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
তাদের হেফাজত থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৩১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে— মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।
